গোবিন্দগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডলের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালিত

গোবিন্দগঞ্জে  উপজেলা বিএনপির সাবেক সভাপতি  সাবেক এমপি মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডলের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা বিএনপির ২৬ বছরের সকল সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডলের আজ ৬ষ্ট মৃত্যু বার্ষিকী এ উপলক্ষে উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। ৭ জুন শুক্রবার বাদ জুম্মা এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে মরহুমের কবর জিয়ারত, এবং বাদ আসর দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক জননেতা ফারুক আহম্মদ প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপি'র সংগ্রামী সদস্য সচিব জনাব রেজানুল হাবীব প্রধান রফিক গোবিন্দগঞ্জ পৌর বিএনপি আহবায়ক রবিউল কবির মনুর সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন ও উপজেলা বিএনপির চলতি দপ্তর দায়িত্বে সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি'র ১নং সদস্য আনোয়ার হোসেন রাজু, উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায় সাবেক ছাত্রনেতা ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক,যুগ্ম আহবায়ক এনামুল হক, রুহুল আমিন লেবু, পৌর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম চঞ্চল,শুভদল নেতা জাকিরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল পরিচালনা করেন সুফি মুহাম্মদ আনিসুজ্জামান বিদ্যুৎ। মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল রাজনীতিতে এক কিংবদন্তি মহাপুরুষ। দেখতে দেখতে পেরিয়ে গেছে ছয়টি বছর। ২১ রমজান ১৪৩৯ হিজরী, শুক্রবার (৭ জুন ২০১৮ খ্রি:) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংক্ষিপ্ত জীবনীঃ
অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল ১৯৫৯ সালের ৭ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জানখুর দশলাল গ্রামের মুসলিম সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্বাস আলী মন্ডল শাখাহার ইউনিয়ন পরিষদের ধারাবাহিকভাবে ৩২ বছরের চেয়ারম্যান থাকা অবস্থায় ইন্তেকাল করেন। পিতার মৃত্যুর পর অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল ধারাবাহিকভাবে ৫ বার শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল বিরাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি হাকিমপুর সরকারি কলেজের অধ্যক্ষ থাকা অবস্থায় ইন্তেকাল করেন। অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি'র ধারাবাহিকভাবে ২৭ বছরের সভাপতি থাকা অবস্থায় ইন্তেকাল করেন। প্রবীণ রাজনৈতিক, বিশিষ্টজনেরা এবং সাধারণ জনগণ মনে করেন সৎ, আদর্শ ও ন্যায়ের অনুস্মরনীয় এবং অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল । অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল শুধু তার তিন মেয়ে নিশাত, নিফাত এবং নিশান এর অভিভাবক ছিলেন না। তিনি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি তথা গোবিন্দগঞ্জ পৌরসভা এবং ১৭ টি ইউনিয়ন বিএনপি'র অভিভাবক। তাই তো সকলের প্রিয় নেতা অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল এর মৃত্যুতে আজও কাঁদে গোবিন্দগঞ্জ বাসী।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু