নাইক্ষ্যংছড়ি জমিসহ ১২৮টি ভূমিহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবার পুনর্বাসনের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প আশ্রয়ণ-২-এর আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে নাইক্ষ্যংছড়ি মোট ১২৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়, নাইক্ষ্যংছড়ি উপজেলা হল রুমে মঙ্গলবার (১১ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ির উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু,বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, থানা'র অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানি, ইউপি চেয়ারম্যানগন, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এবং উপকারভোগীগন।
এ সময় অনেকেই বক্তব্য রাখেন , বক্তব্যে মোঃ জাকারিয়া বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবার পুনর্বাসনের লক্ষে ২০১৯ সাল থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার; ভূমিহীন ও গৃহহীনকে জমি ও ঘর হস্তান্তর’ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর দেওয়ার কর্মসূচির আওতায় মঙ্গলবার (১১ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করেন। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১২৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘরের কবুলিয়ত দলিল, নামজারি, সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি