ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের সবুর মন্ডলের সাথে উপজেলা চেয়ারম্যানের প্রভাষক শাকিল আকন্দ বুলবুলের সৌজন্য সাক্ষাত
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের (সচিব) সাথে সৌজন্য সাক্ষাত করেছেন গোবিন্দগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল। মঙ্গলবার (১৮ জুন, ২০২৪) রাতে মো. আব্দুস সবুর মন্ডল বিপিএএ এর গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্থাপাড়ার পৈত্রিক বাসভবনে সাক্ষাৎ করেন উপজেলা চেয়ারম্যান। তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে ফুলের তোড়া উপহার দেন। এসময় সাথে থাকা গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০০ এর শিক্ষার্থীরা ঈদ শুভেচ্ছা জানান।
পরে একান্ত আলাপচারিতায় মো. আব্দুস সবুর মন্ডল বিপিএএ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসএসসি ব্যাচ ২০০০ এর শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন আনন্দ টিভির প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান, মুরাদ, তুহিন, হুমায়ন, আ. রাজ্জাক,ছাত্রলীগ নেতা আবু সাইদ প্রমুখ।
উল্লেখ্য, মো. আব্দুস সবুর মন্ডল বিপিএএ ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি গত ২৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখে ভূমি সংস্কার বোর্ডে চেয়ারম্যান (সচিব) হিসাবে যোগদান করেন। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বিসিএস (প্রশাসন) ক্যাডারে (১৩তম ব্যাচ) সহকারী কমিশনার হিসাবে খুলনা বিভাগে তাঁর আনুষ্ঠানিক কর্মজীবন শুরু হয়। চাকুরিজীবনে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট,নেজারত ডেপুটি কালেক্টর এবং উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক, চাঁদপুর জেলার জেলা প্রশাসক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক, একসেস টু ইনফরমেশন (a2i) প্রোগ্রামে পরিচালক, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু