মনোহরদীতে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী ও নৌকা ভ্রমণ অনুুষ্ঠিত।
দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার জামায়াতে ইসলামী লেবুতলা ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও নৌকা ভ্রমণ অনুুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ জুন) সকাল-০৯ টায় উপজেলার ড্রেনেরঘাট থেকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা পর্যন্ত নৌকা ভ্রমণে অংশ গ্রহণ করেন জামায়াতে ইসলামী লেবুতলা ইউনিয়ন শাখার সকল সদস্যবৃন্দ ও জেলার দায়িত্বশীল আমীর মাওলানা জাহাঙ্গীর আলম,মনোহরদী উপজেলা জামায়াতে ইসলামী'র আমির মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন,সাবেক নরসিংদী জেলা শিবির সভাপতি হাফেজ মনির হোসেন ও লেবুতলা ইউনিয়ন আমির হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন সহ আরও অনেক দায়িত্বশীলনেতারা নৌকা ভ্রমণে অংশগ্রহণ করেন।খোঁজ নিয়ে জানা যায়,তারা ৪৫ জন নৌকা ভ্রমণে অংশ গ্রহণ করেন সকাল,৯ টায় নৌকা ছেড়ে যায় এবং দুপুর ২টায় গফরগাঁও উপজেলার দত্তের বাজার নামক স্থানে নেমে জুহুরের নামাজ আদায় করে দুপুরের খাবার খান।সেখান থেকে বিকেলে রওনা দিয়ে সন্ধ্যার সময় ড্রেনেরঘাট এসে পৌঁছেন।নৌকা ভ্রমণে কুইজ প্রতিযোগিতা ও বেলুন ফুটানো খেলার আয়োজন করা হয়। সদস্যদের সাথে কথা বললে,তারা জানান অনেক সুন্দর,সুশৃঙ্খল ও শিক্ষনীয় একটি ভ্রমণ হয়েছে,তাদের দাবী প্রতি বছর যেন এমন একটি সুন্দর আয়োজন করা হয়।
দৈনিকি বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম