মনোহরদীর আকাশে উড়োজাহাজের চক্কর,আতঙ্কিত জন-সাধারণ

মনোহরদীর আকাশে উড়োজাহাজের চক্কর,আতঙ্কিত জন-সাধারণ
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীর আকাশে মধ্যরাতে হঠাৎ করেই উড়োজাহাজের চক্করে আতঙ্কিত হয়ে পড়ে জন-সাধারণ। উপজেলার জন-সাধারণের সাথে কথা বলে জানা যায়,সোমবার(২৪ জুন) মধ্যরাতে নরসিংদীর মনোহরদীর আকাশে একটি উড়োজাহাজকে ১৯-২০ টি চক্কর দিতে দেখা যায়,এতে করে মনোহরদীবাসী আতঙ্কিত হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের দেখা দেয়। এমন কি কেউ কেউ আতঙ্কিত হয়ে রাতেই ৯৯৯ এ কল দিলেও আকাশে উড়োজাহাজ চক্করের সঠিক কারণ জানতে পারেনি।


এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে বিষয়টি জানতে চাইলে,দায়িত্বশীল একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান,উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় এটি তাৎক্ষণিক অবতরণের সিদ্ধান্ত নেয়। এজন্য নিয়ম অনুযায়ী ফ্লাইটটি আকাশে চক্কর দিয়ে জ্বালানি পোড়াতে থাকে।ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার ফ্লাইটটিকে নরসিংদীর আকাশে চক্কর দেওয়ার নির্দেশনা দেওয়ায় উড়োজাহাজটি নরসিংদীর মনোহরদী-বেলাব এর উপর দিয়ে চক্কর দেয় এবং জ্বালানী শেষ হলে রাত- ১ টা ২০ মিনিটে নিরাপদে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে,এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দৈনিকি বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম