গোবিন্দগঞ্জে রাস্তা কালভার্ট সেতু ও ১টি বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধনে করলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ও সাপমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংযোগ সড়ক উন্নয়ন, সড়ক পাকা করন, সেতু/কালভার্ট ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৭ জুলাই) সকাল থেকে দিনভর উপজেলার শিবপুর ও সাপমারা ইউনিয়নে ৮টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে পুরো দেশে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকতা জিন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান আতিক,সাপমারা ইউনিয়নের( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সেলিম মিয়া,সাপমরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক তারিকুল বাশার দুলাল,যুবলীগ নেতা মিনহাজ সরকার,ইউপি সদস্য মো তুষার,উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাফসান জানি স্বনাভসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউপি সদস্যগণ, স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
দিনভর নানা কর্মসূচীর মধ্যে ছিল উপজেলার শিবপুর ও সাপমারা ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৪ কোটির টাকা অধিক ব্যায়ে শোলাগাড়ি ঈদগাহ মাঠের পূর্বপাশে ফকির পাড়া রাস্তার সেতু কালর্ভাট নির্মাণ,খিরিবাড়ী হাগরারটাইড় ঈদগাহ মাঠের রাস্তার সেতু কালর্ভাট নির্মাণ,সাখইল চালিতাতলা বাজারের রাস্তায় সেতু কালর্ভাট নির্মাণ,মহাদেবপুর ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বের রাস্তায় সেতু কালর্ভার নির্মাণ, সাপমারা ইউপির ফাঁসিতলা কামদিয়া রোডের জিসি সড়ক প্রস্থকরণ,ফাসিতলা পানিতলা জিসি সড়ক প্রসস্থকরুন কাজের উদ্ভোধন, কৌচাকৃষ্ণপুর হতে হাউসি পাড়া ভেলামারী রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ,ও শাখাহার ইউপির বানিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু