ডাঃজাকিরহোসেন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান/২০২৪ইং
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা চিরির বন্দর উপজেলার রানীরবন্দর উপ-স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ ৩২ বছর একজন ডাক্তারের ভূমিকায় ফার্মাসিস্ট জনাব মোঃ জাকির হোসেন এর চাকুরী অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪ইং ১নংনশরতপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে রানীর বন্দর উপস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বন্ধু বান্ধব,শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনসাধারণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নংনশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওহাব বি এস সি। প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন বাবু সুনীল কুমার শাহ,নব নির্বাচিত চেয়ারম্যান চিরির বন্দর উপজেলা পরিষদ।উপজেলা চেয়ারম্যান বলেন, "চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উনার অবদান অনস্বীকার্য! বিশেষ অতিথিঃহিসেবে বক্তব্য প্রদান করেন জনাব অধ্যক্ষ ডাঃ মোঃ মোমেনুল হক,অবঃএম আঃরহিম মেডিকেল হাসপাতাল।
তিনি বলেন, জাকির হোসেন নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব তানভীর হাসানাত রবিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,চিরির বন্দর,দিনাজপুর। জনাব মোছাঃ লায়লা বানু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,চিরিরবন্দর,দিনাজপুর। সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান,চিরির বন্দর,দিনাজপুর।রানীরবন্দর শান্তি সংঘ (রাশাস)এর প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান ও সমাজ সেবক হাবিবুর রহমান (হাবিব) প্রমুখ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অশ্রুসিক্ত নয়নে আবেগ আপ্লূত ভাবে সকলের কাছে ক্ষমা,দোয়া কামনা করেন জনাব মোঃ ডাঃ জাকির হোসেন। তিনি এমন একটি সংবর্ধনা আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল অতিথিদের।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান