ময়মনসিংহ টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ টিএমএসএসের কর্মশালা অনুষ্ঠিত
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের হেম অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইন কর্তৃক আয়োজিত জোন, অঞ্চল ও শাখা প্রধানদের সমন্বয়ে ২০২৪-২৫ অর্থ বছরের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত ও ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সোনার তরী কমিউনিটি সেন্টারে ১৩ জুলাই শনিবার কর্মশালা অনুষ্ঠিত হয়। টিএমএসএসের ময়মনসিংহ ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ আহসান হাবিব মোহনের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান। প্রধান আলোচক ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। অন্যদের মধ্যে টিএমএসএসের জিজি এন্ড আই টি পরিচালক মোঃ মাহবুবুর রহমান, পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম, পরিচালক এফ এফ মোঃ মওদুদ আলম ও সহকারী পরিচালক মোঃ মোতালেব হোসেন প্রমুখ বক্তব্য দেন। ময়মনসিংহ ডোমেইন নিয়ন্ত্রিত কর্মসূচির মাঠ পর্যায়ের ২০২৩-২৪ অর্থ বছরের কার্য অগ্রগতি পর্যালোচনা ও ২০২৪-২৫ অর্থ বছরের পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় নতুন, নতুন কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও প্রকল্প নির্ধারন করে কার্যক্রম পরিচালানার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করার পাশাপাশি টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তাঁরা মাঠ কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। বক্তারা তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন। তারা টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি দেশের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বক্তারা নাটোর ডোমেইনের শাখা গুলোতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে এগিয়ে যাওয়ার কলাকৌশল নির্ধারণ করে মডেল শাখা চালুর উপর আলোচনা করেন। সকল শাখায় সঞ্চয় সংগ্রহের কার্যক্রম চালানো, ক্ষুদ্র উদ্যোগ, অগ্রসর বৃদ্ধি করা ও আত্মসাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ ও বকেয়া হ্রাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় ময়মনসিংহ ডোমেইনের আওতাধীন জোন, অঞ্চল ও শাখা প্রধানগন অংশ নেয়। পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কৌশলগত সভায় সংস্থার বিভিন্ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। সংস্থার মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে ঋণ বিতরণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় ময়মনসিংহ ডোমেইনের মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা, শাখা হিসাব কর্মকর্তা ও উপনির্বাহী পরিচালক এর একান্ত সচিব আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ ডোমেইনের সার্বিক কর্মপরিকল্পনা ও কার্যক্রমে উর্ধ্বতন কর্মকর্তাগন সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ডোমেইনটি সারা দেশের মধ্যে শীর্ষ স্থান অর্জনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএসের ময়মনসিংহ ডোমেইনের, সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুন ইসলাম। ৪টি জোন গাজীপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও জামালপুর জোনের, জোন প্রধানগন যথাক্রমে মোঃ আঃ কাদের,মোঃ মিজানুর রহমান, মোঃ মাহবুবুল আলম ও মোঃ সাজ্জাদ হোসেনসহ ১৫ জন অঞ্চল প্রধান ও ৭১ জন শাখা প্রধান কর্মশালায় অংশ নেয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান