রাণীর বন্দরে বিএনপি মহাসচিব এর পথ সভা।

রাণীর বন্দরে  বিএনপি মহাসচিব  এর পথ সভা।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ


দীর্ঘ ১৫ বছর পর দিনাজপুর জেলা চিরির বন্দর উপজেলা রাণীর বন্দরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মহাসচিব এর আগমন উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়।উক্ত পথসভায় উপস্থিত ছিলেন,জেলা, উপজেলা,ও ইউনিয়ন পর্যায়ে সকল নেতা কর্মী এবং ছাত্র জনতা উপস্থিত ছিলেন। উপজেলা নেতৃবৃন্দ রা তাদের বক্তব্যে দূর্নীতিবাজ,খুনী, নৈরাজ্যসৃষ্টিকারি,জাতীয় গাদ্দার সম্মোধন করে শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে শাস্তি ফাঁসির দাবি জানান। পিলখানাহত্যা শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের হত্যা সহ সকল প্রকার ঘুম,অন্যায় অবিচারের বিচার চায় আলোচকরা। রানীরবন্দরে পথসভা জনসমুদ্রে পরিনিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় বলেন,"এবিজয় এদেশের ছাত্র জনতারবিজয় তিনি বর্তমান দায়িত্বে থাকা সরকারকে সর্বাত্মক সহোযোগিতার আহ্বান জানান।তিনি পুলিশকে জনগণের সেবক হতেবলেন,জনগণকে পুলিশকে সহোযোগিতা করার আহ্বান জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান