বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে বৈষম্য তুলে ধরেছেন নওগাঁ কলেজের শিক্ষার্থী
দৈনিক বিজয় নিউজ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কেনো কোটা থাকবে?
২টা উদাহারণ দেই
১) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে A ইউনিটে প্রতি শিফটে ৪৫০+ সিট। যেখানে সাধারন একজন শিক্ষার্থী ৮০০-৮৫০+ পজিশন থেকে সিট পায় না সেখানে ৬০০০+ পজিশন থেকে "ল" পায় কোটা থাকার কারণে।
২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ একজন স্টুডেন্ট বি ইউনিটে ২৫০০ পজিশন থেকে সিট পায় না সেখানে ১২০০০-১৩০০০ পজিশন থেকে সিট পায় কোটার স্টুডেন্টরা৷
এরকম আরো অহরহ উদাহারণ আছে।
এখন কথা হচ্ছে যে স্টুডেন্ট টা ৮০০+ পজিশন করেও সিট পেলো না অন্যদিকে যে ৬০০০+ করেও "ল"_এর মতো সাবজেক্ট পেলো তার থেকে সিট না পাওয়া স্টুডেন্টটা কি খারাপ?
যে স্টুডেন্টটা ২৫০০ পজিশন থেকে সিট পেলো না সে কি ১২০০০ পজিশন থেকে চান্স পাওয়া স্টুডেন্টের থেকে খারাপ স্টুডেন্ট?
এখন অনেকেই দেখলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে কোটা বাদ দিতে অনীহা করছেন। কেন ভাই?
যে বৈষম্য দূর করতে সাইদ ভাইরা / মুগ্ধ ভাইরা জীবন দিলো সেই বৈষম্য কেনো ধরে রাখতে চাইছেন?
এখন একদল আবার বলবেন কোটার সিট তো আলাদা। মানলাম আলাদা কিন্তু সেগুলা কি সাধারণ আসনে যোগ করা যাবে না?
একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি
মানে ধরুন_ " ক" নামক স্টুডেন্টটা কোটার কারণে ভালো কোথাও বা ভালো কোনো সাবজেক্টে চান্স পেলো। অন্যদিকে "খ" নামক স্টুডেন্ট
কোটা না থাকায় তূলনামূলক ভালো পজিশন করেও "ক" নামক স্টুডেন্টের থেকে নিম্নমানের সাবজেক্ট বা ইউনিভার্সিটিতে চান্স পেলো।
এখন কিন্তু সমাজ দেখবে না কে কোটায় আর কে মেধায় চান্স পেলো৷ সমাজ যে ভালো জায়গায় আছে থাকেই মূল্যায়ন করবে।
ফলস্বরুপ, বেচারা "খ" নামক স্টুডেন্ট ভালো করেও ডিপ্রেশনে ভুগতে-ভুগতে ম*র*বে৷
কেন ভাই এমনটা কেন হবে?
বিশ্ববিদ্যালয়ে পড়া একটা বিরাট মানুসিক প্রশান্তির জায়গা। চাকরির বাজার তো পরের ব্যাপার। কিন্তু ততদিন কেন "ক" নামক স্টুডেন্টরা মানসিক পীড়ায় ভূগবে?
যাইহোক, আমি যেহেতু মানুষ তাই আমার কথায় ভুল হতেই পারে। তাছাড়া সবার মতামত এক হবে না এটাই স্বাভাবিক।
দয়াকরে আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
মোঃ হাবিবুল্লাহ
অনার্স প্রথম বর্ষ
(ইংরেজি ডিপার্টমেন্ট)
নওগাঁ সরকারি কলেজ,নওগাঁ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রমজান হোসেন