কোটি টাকার বিনিময়ে  ভূতুড়ে শিক্ষক নিয়োগ, বঞ্চিত প্রকৃত চাকরিপ্রার্থীরা।

কোটি টাকার বিনিময়ে  ভূতুড়ে শিক্ষক নিয়োগ, বঞ্চিত প্রকৃত চাকরিপ্রার্থীরা।
ছবি: এম.এ.এ

দৈনিক বিজয় নিউজ কাপাসিয়া প্রতিনিধি:
কাপাসিয়া উপজেলা, সিংহশ্রী ইউনিয়নে একাধিক মাদ্রাসায় অবৈধ শিক্ষক নিয়োগ কার্যক্রমের ফলে শিক্ষার মান তলানিতে। আর এসব মানহীন শিক্ষক নিয়োগের ফলে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার মান দিন দিন হ্রাস পাচ্ছে এবং ছাত্র-ছাত্রীও কমে যাচ্ছে, যা উক্ত প্রতিষ্ঠান গুলোর  জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। এসব নিয়োগের ক্ষেত্রে কোটি টাকার ঘুষ বাণিজ্য হয়েছে বলে বিভিন্ন সূত্রে প্রমান পাওয়া যায়।  এসব নিয়োগ কার্যক্রম মাদ্রাসার সুপার ও তার অনুগত কিছু শিক্ষক , ম্যানেজিং কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং তৎকালীন  উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জড়িত বলে একাধিক সূত্রে জানা যায়। 
বরিবাড়ী বালিকা দাখিল মাদ্রাসায় অবৈধ ভাবে নিয়োগ কৃত শিক্ষক গণ- মাহফুজা খাতুন (৪৫), ইনডেক্স নং- M0037218, মোঃ রফিকুল ইসলাম (M0007695), হাসিনা আক্তার (N2117813) এবং নাজমা খাতুন  (N2121107)। 
বরিবাড়ী  ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অবৈধ  ভাবে নিয়োগ কৃত শিক্ষক গণ-আব্দুর  রশিদ সহকারী শিক্ষক, রোকছানা সমাজ বিজ্ঞান শিক্ষক, নাহিদা সুলতানা, সেলিম মিয়া, নাসরিন, হাবিবুর রহমান।
সিংহশ্রী এম. বি দাখিল মাদ্রাসায় অবৈধ ভাবে নিয়োগ কৃত শিক্ষক গণ- মোছা: সানজিদা নাসরিন, মোছা: তাহমিনা, মো: নাজিম উদ্দীন। 
নয়ানগর মুত্তাকিম পাড়া আলিম মাদ্রাসায় অবৈধ অবৈধ ভাবে নিয়োগ কৃত শিক্ষক গণ- এনামুল, আসাদুল্লাহ গার্ডি, ওসমান, ওয়াহিদ, আয়েশা, ইসলামউদ্দীন, হারুন।
মাদ্রাসা কতৃপক্ষ ও শিক্ষক দের কাছ থেকে এ বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার জানতে চাইলে তারা দলীয় ক্ষমতার বলে অস্বীকৃতি জানায়। তারা তাদের চাকরি প্রাপ্তির বৈধ কাগজ পত্র দিতে অপারগতা প্রকাশ করে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন এই সব মানহীন দূর্নীতি যুক্ত অবৈধ ভাবে নিয়োগ কৃত শিক্ষক নামের কলঙ্কদের জন্য আজ হুমকির মুখে। শিক্ষা জাতির মেরুদন্ড কিন্তু তাতে ঘুনে ধরে গেলে গোটা সমাজ ব্যবস্থায় এর প্রভাব পড়বে মারাত্মক ক্ষতিকর। মেধাবী আর প্রকৃত চাকুরি প্রার্থীদের নিয়োগের মাধ্যমে শিক্ষার মান বাড়াতে না পারলে এর প্রভাব হবে ভয়াবহ। 
প্রকৃত চাকরি প্রার্থী,ছাত্র-ছাত্রী, শিক্ষক  এলাকা বাসি সুশীল সমাজ সকলেই দাবি জানাচ্ছে  অনলাইনেই সনদ যাচাইয়ের ব্যবস্থা করা এবং বিষয় গুলো সূক্ষ্ম ভাবে খতিয়ে দেখার জন্য দূদক, মাদ্রাসা শিক্ষা  বোর্ড, কাপাসিয়া  উপজেলার নির্বাহী কর্মকর্তা ও  উচ্চমাধ্যমিক শিক্ষা অফিস সহ সকলের কাছে

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )