অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস বন্যা দূর্গতদের সহযোগিতার জন্য ৫০ হাজার টাকা দিলেন

অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস বন্যা দূর্গতদের সহযোগিতার জন্য ৫০ হাজার টাকা দিলেন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

দেশের চলমান বন্যা দূর্গত এলাকার মানুষের সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাতে ৫০ হাজার টাকা প্রদান করলেন পাবনা জেলা বিএনপির (সাবেক) প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক উপজেলা চেয়ারম্যান, দুবলিয়ার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি সমাজের সামর্থবান প্রতিটি মানুষকে এ সময় বন্যা দূর্গত এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। রবিবার ২৫ আগস্ট পাবনার রাজাপুরে মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেড কার্যালয়ের ফরিদা টাওয়ারে দেশের পূবাঞ্চলের বন্যা দূর্গত এলাকার মানুষের সহযোগিতার জন্য তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাতে এ দানের অর্থ তুলে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বরকোতুল্লা ফাহাদ, রাশেদুল ইসলাম ও ইউসুফ আব্দুলা বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের নিকট থেকে সহযোগিতার অর্থ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হয়ে তারা মাহাতাব বিশ্বাস ও তার পরিবারের সকলের জন্য দোয়া কামনা করেন।

এ সময় মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক প্রশাসন ইঞ্জিঃ আসাদুজ্জামান বিশ্বাস, পরিচালক বুয়েটের শিক্ষার্থী মোঃ নীল বিশ্বাস, রিয়েল এস্টেটের প্রধান প্রকৌশলী নূর মোহাম্মদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার দীপু বিশ্বাস, সাইট ম্যানেজার মোঃ জাকির হোসেন ও হোস্টেল সুপার সাদিয়া আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থ বিতরণের আগে অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব বিশ্বাস বলেন তিনি তাঁর সামর্থ অনুযায়ী দান করছেন। এটা মানব সেবার জন্য। আল্লাহর সন্তুষ্টি ও মানুষের দোয়া পাওয়া ছাড়া তাঁর কোন চাওয়া পাওয়ার নেই। তিনি আশা করেন সমাজের প্রতিটি সামর্থবান মানুষ যেন তাদের সাধ্য অনুযায়ী বন্যা দূর্গতদের পাশে দাঁড়ান। এতে একটি সুখি কল্যাণময় সমাজ গড়ে উঠতে পারে। তিনি জানান তার জীবনের স্বপ্ন পাবনাতে একটি বে-সরকারি বিশ্ববিদ্যালয় গড়া। এজন্য তিনি প্রয়োজনীয় সব অবকাঠামো গড়েছেন। তিনি সবার কাছে এর সাফল্য কামনা করেন। তিনি এ বছর ১৮ জন অসহায়, দরিদ্র ও বিধবাদের মধ্যে ঘর নির্মানের জন্য প্রত্যেক কে নগদ ৫০ হাজার টাকা ও বন্যা দূর্গতদের ৫০ হাজার টাকাসহ অসংখ্য দরিদ্র মানুষের মধ্যে অর্থ প্রদান করছেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান