নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে এলোমেলো গাড়ি পার্কিং, যানজটে ব্যবসায়ী ও রোগীদের চরম ভোগান্তি।

নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে এলোমেলো গাড়ি পার্কিং, যানজটে ব্যবসায়ী ও রোগীদের চরম ভোগান্তি।
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

সড়ক দখল করে পার্কিংয়ে বাড়ছে যানজট, সিএনজি কোন স্টেশন না থাকলেও, শুরু লগ্ন থেকেই সড়কের দক্ষিণ পাশে সিএনজির স্টেশন হিসাবে গাড়ি পার্কিং করে আসছে। কিন্তু সড়কের দুই পাশে এবং কারো দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা গাড়ি পার্কিং করে রাখার হাজারো অভিযোগ উঠে এসেছে

তবে রাস্তার পাশে ফুটপাত দখল ও অবৈধ গাড়ি পার্কিংয়ে এ দুঃসহ যানজট যেন দিন দিন বেড়েই চলছে। কর্তৃপক্ষের বার বার হুশিয়ারি বা অনুরোধ সত্ত্বেও কিছুতেই কমছে না অবৈধ গাড়ি পার্কিং। ফলে যানজট আরো তীব্র হচ্ছে। প্রতিদিন প্রায় দুই-তিন হাজার মানুষের জনসমাগম হয় এ বাজারে। প্রতিদিন অটোবাইক, সিএনজি অটোরিকশাসহ প্রায় পাঁচ শতাধিকের বেশি যানবাহন চলাচল করে বাইশারীবাজারে। নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় দোকানের সামনে গাড়ি রেখে যাত্রী উঠানামা করায়। এতে বাজার ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান দোকানের মালিক এবং বাজার ব্যবসায়ীরা।

সিএনজি সমিতির অন্তর্ভুক্ত সদস্য জাফর আলম ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে বলেন, সিএনজি গাড়ি রাস্তার উপরে এলোপাথাড়ি পার্কিন অবস্থায় থাকবে। সিএনজি সভাপতি জালাল আহমদ বলেন, আমি আমার গাড়িটি দোকানের সামনে রেখেছি বলে আমার গাড়ির চাকা পামচার করে দিয়েছে। সচেতন মহলের মতে, যানজটের কারণে জরুরিভিত্তিতে কোনো রোগীকে হাসপাতালে নিতে প্রায়ই দেরি হয়। এতে সামান্য সময়ের জন্যে জরুরি রোগীর প্রাণ যেতে পারে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি