পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা আসামি ১০২।

পটুয়াখালীর  মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা আসামি ১০২।
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের ১০২ জন নেতাকর্মীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার ( ২৬ আগস্ট) রাতে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে মির্জাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। এজাহারে আওয়ামী লীগের সভাপতি,, সম্পাদক,সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক সহ যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। বিষয়টি মঙ্গলবার ২৭ আগষ্ট সকালে মুঠোফোনে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি  হাফিজুর রহমান।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচি ছিল উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে হামলার ঘটনা ঘটে। এতে অনেক নেতাকর্মী আহত হয়,  এ সময় একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ওসি হাফিজুর রহমান বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান অফিসার ইনচার্জ মির্জাগঞ্জ থানা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন