বাংলাদেশ সহকারী এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ লাভ করায় এডভোকেট নাছিমুল হাসান মন্ডল কে শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী।

বাংলাদেশ সহকারী এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ লাভ করায় এডভোকেট নাছিমুল হাসান মন্ডল কে শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী।
ছবি: আল আমিন (সিনিয়র সাংবাদিক)

দৈনিক বিজয় নিউজ গাজিপুর শ্রীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে শৈলাট গ্রামের  কৃতি সন্তান  এডভোকেট নাছিমুল হাসান মন্ডল কে এলাকাবাসী ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় শরিফুল ইসলাম লিখন ও রুবেল মন্ডল এর নেতৃত্বে সকাল ১০ টা সময় শৈলাট বাজার হইতে মটর সাইকেল নিয়ে আনন্দ মিছিল বের হয়। মাওনা চৌরাস্তা হয়ে গাজীপুর অভিমুখী হয়ে শৈলাট বাজারে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম লিখন সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর ইউনিয়ন ছাএদল ও শ্রীপুর উপজেলা সদস্য। 

রুবেল মন্ডল সাবেক সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা  মৎস্যজীবি দল। ফরিদ আহাম্মেদ রবিন মন্ডল সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন ছাএদল। আব্দুল হালিম ২ নং ওয়ার্ড বি এন পি। জাফর আহাম্মেদ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর ইউনিয়ন ছাএদল। যুবদল নেতা মাজিদুল ইসলাম মাজিদ ও যুবদল নেতা শৌরভ মাহমুদ ও বিএন পি সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী।

দৈনিক বিজয় নিউজ/ আল আমিন (সিনিয়র সাংবাদিক)