বাংলাদেশের নির্বাচন ‘শান্তিপূর্ণ’ আশা করছেন ভারত
বিজয় নিউজ প্রতিনিধিঃ বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন ভারত ।
গত কাল এক গণমাধ্যমের প্রশ্নের জবাবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন যে, সেখানের ( বাংলাদেশে ) অভ্যান্তরীণ অবস্থা নিয়ে তার বিশেষ কোন মন্তব্য নেই।
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এগুলো বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়। তবে তিনি উল্লেখ করেন , এ বিষয়ে দেশের সংবিধানের ( বাংলাদেশের ) একটি অবস্থান রয়েছে।
এর পূর্বে ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লী চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন ‘বাংলাদেশে যা ঘটছে, তার সব প্রভান আমাদের ( ভারত) ওপর পড়ে’।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত ঢাকায় তার হাইকমিশনে মাধ্যমে সেখানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করে ‘সেখানে শান্তি থাকবে এবং কোন সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক বিজয় নিউজ/ছদ্মপদী