সিমান্তে গুলিবিদ্ধ সেই নেতা রাজাপুরের মনিরুজ্জামান মনির।

সিমান্তে গুলিবিদ্ধ সেই নেতা  রাজাপুরের মনিরুজ্জামান মনির।
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ রাজাপুর প্রতিনিধিঃ

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর পরিচালক এম মনিরুজ্জামান মনির ভারতে পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে আহত মনির চিকিৎসাধীন অবস্থায় আছেন। সম্প্রতী ভারতে পালানোর সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মৃত্যু হয়। ২৬ আগস্ট পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনা ভোই গ্রামের একটি সুপারিবাগান থেকে পান্নার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। মেঘালয় সিমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নিহত হওয়া ইসহাক আলী খান পান্নার সাথেই ছিলেন মনিরুজ্জামান মনির। এ তথ্য  নির্ভরযোগ্য সুত্রের।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ