প্রেমিকার উপর সন্দেহে করে যুবককে হত্যা  র‍্যাব-১ এর হাতে গ্রেপ্তাতার !

প্রেমিকার উপর সন্দেহে করে যুবককে হত্যা  র‍্যাব-১ এর হাতে গ্রেপ্তাতার !
ছবি: এস.আর.এ

 দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

কথায়, আছে তুমি আমি প্রেমে পাগল প্রেম মানে পাগলামি  গাজীপুর সদরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় প্রেম নিয়ে বিরোধের জেরে নৃশংস চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার আসামি আরাফাত (২২) কে ছয় মাস পরে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। গতকাল রাত সাড়ে আটটায় লক্ষীপুর জেলার মান্দারীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো.ইয়াসিন আরাফাত হোসেন। গ্রেফতার আরাফাত ওই এলাকার মো.মঈনউদ্দিন এর ছেলে।

তিনি জানান,সেতু(ছদ্মনাম) নামে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আরাফাতের। ঘটনার ৫ দিন আগে সেতু ছোট দেওড়া এলাকায় তার বান্ধবীর সাথে ঘুরতে গেলে সিয়াম(২০) এর সাথে পরিচয়সহ এবং তাদের মধ্যে বন্ধুসুলভ চ্যাট হয়। অন্যদিকে আরাফাত এর সন্দেহ হওয়ায় কৌশলে তার প্রেমিকার ফেইসবুক আইডি তার নিজ মোবাইলে লগ-ইন করে রাখে। এতে করে প্রেমিকা ও সিয়ামের মধ্য চ্যাট দেখে সে চরম ক্ষিপ্ত হয়।পরে পরিচয় গোপন করে সেতু ম্যাসেঞ্জারের আইডি দিয়ে কৌশলে ডেকে এনে সিয়াম কে হাত ও পা বেঁধে ধারালো চাপাতি ও সুইচ গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায়।

পরপ নিহতের বাবা মো. সফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

র‍্যাব বলেন,সে গাজীপুর থেকে পালিয়ে লক্ষীপুর মান্দারীবাজার গিয়ে পরিচয় গোপন করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তার করে গাজীপুর নিয়ে আসা হয়।এ সময় তার কাছ থেকে ১ টি টাচযুক্ত জবফসর মোবাইল ফোন এবং নগদ ৬ শত টাকা উদ্ধার করা হয়।

উল্লখ্য গত ২৭ এপ্রিল বেলা সাড়ে ১২ টায় গাজীপুর সদর থানাধীন ছায়াবিথীর ফণিরটেক এলাকার নিরিবিলি মাঠের পূর্ব পাশে ধানক্ষেতের কাছে হাতাপা গলা-মুখ কাপড় দিয়ে বাঁধা এবং সারা শরীর কোঁপানো সিয়াম এর লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )