গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
ছবিঃ  সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে, প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি গোপাল মোহন্ত। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু’র সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি রবিউল কবির মনু, সাধারন সম্পাদক আলহাজ্ব মির্জা শওকত জামান, সহ-সভাপতি মঞ্জুর হাবিব মঞ্জু, সাবেক সাধারন সম্পাদক রাহেনুল হক সরকার, বিদায়ী সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম রাসেল কবির, যুগ্ম-সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ প্রমুখ।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা। ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, রিপোর্টার্স ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল, চ্যানেল আই’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা'র সভাপতি জিল্লুর রহমান সরকার, রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম,জাতীয় সাংবাদিক সংস্থার অর্থ সম্পাদক আবু তারেক,দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা প্রমুখ। অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ। সভায় প্রেসক্লাবের প্রয়াত সদস্য মরহুম নিজাম উদ্দিন প্রধান, মোহাম্মদ হোসেন ফকু, তাপস দেব, জাহিদুর রহমান জাদু ও মোস্তাকিনুর রহমান মবিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু