অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিনের সাথে ড.হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ

অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিনের সাথে ড.হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, নারী উদ্যোক্তা,শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও রাজনৈতিক দল নিরপেক্ষ ব্যক্তিত্ব অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম এর নেতৃত্বে টিএমএসএস ও টিএমএসএস পরিচালিত নানা প্রতিষ্ঠান ও কোম্পানিগুলো উন্নয়নে গত পতনকৃত সরকার বিশেষ সুবিধা ও দান অনুদান না দিলে দেড় দশক শাসনের বঞ্চিত বগুড়ায় টিএমএসএস কিভাবে এতো চোখ ঝাঁঝানো উন্নয়ন করেন ইত্যাদি আঁতেল আমজনতার অভিমত বাজারে প্রচলিত আছে প্রেক্ষিত টিএমএসএস প্রধান নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম তাঁর অতি পরিচিত জন ও পৃষ্ঠপোষক বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন আহমেদ এর সাথে তাঁর ঢাকার অফিস কার্যালয়ে ৯ সেপ্টেম্বর সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও সৌজন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টার সাথে ড.হোসনে আরা বেগম সাক্ষাৎ করে টিএমএসএস পরিচালিত নানা প্রতিষ্ঠান ব্যাংক ঋণের বোঝা দ্বারা কার্যক্রম চালাতে গিয়ে ব্যাংকের উচ্চ সুদ বহন করতে নাজেহাল হয়ে হিমসিম খাচ্ছে।

এ অবস্থায় ভ্যাট, ট্যাক্সের চাপে টিএমএসএস পরিবারে দারুণ আর্থিক সংকট থাকা সত্ত্বেও তৃর্ণমূলসহ সকল বিনিয়োগকারীদের একবিন্দু পরিমাণ সুদ আসল পরিশোধে বিলম্ব করে নাই। উত্তর জনপদের মধ্যে টিএমএসএসের আওতাধীন পরিচালিত একমাত্র ফাইভ স্টার হোটেল মম-ইন নামক পাঁচ তারকা হোটেল যা বিরাট ও বিশাল বিনিয়োগকৃত প্রতিষ্ঠান। তাই দেশের ব্যাংক-বীমা বাণিজ্যগুলোর যাবতীয় জনসমাবেশ উত্তর জনপদে অবস্থিত দেড় দশকের বঞ্চিত বগুড়ায় অনুষ্ঠিত করার সহানুভূতি চান ভ্যাট-ট্যাক্সের অহেতুক চাপ রোধ ও যৌক্তিক নিষ্কৃতি প্রত্যাশা করেন। সাক্ষাৎ শেষে মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদকে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বগুড়ায় টিএমএসএস পরিচালিত নানা কর্মকান্ড দেখার জন্য আমন্ত্রণ জানান। এ সময় অর্থ উপদেষ্টা কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান