ঢাকায় জনতা ব্যাংকের চেয়ারম্যানের সাথে ড.হোসনে আরা বেগমের মতবিনিময়
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
উত্তর জনপদের কৃতি সন্তান, সাবেক সিএসপি, বগুড়ার টিএমএসএস শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে জনতা ব্যাংকের চেয়ারম্যান এম ফজলুর রহমান এর সাথে তার ঢাকার অফিস কার্যালয়ে বুধবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবতন ও নারী উন্নয়নের অগ্রদূত ,বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। সৌজন্য সাক্ষাতে উভয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ আব্দুল জব্বার। মতবিনিময়ে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম টিএমএসএসের বাণিজ্যিক ভেঞ্চারগুলো বিশেষ করে এস আলম গ্রুপভুক্ত ব্যাংকের বিনিয়োগকৃত কোম্পানি, শিল্প-কারখানার চলমান সমস্যার আলোকে নানা দিক নিয়ে আলোচনা করেন।
টিএমএসএসের নির্বাহী পরিচালক ও বিসিএল গ্রুপের চেয়ারম্যান অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম আলোচনায় টিএমএসএসের বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো জনতা ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয়দের অবহিত করেন। তাঁরা, তাঁর কথা ধৈর্য্য সহকারে শোনেন। পরে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম তাদেরকে বগুড়ায় টিএমএসএসের ফাউন্ডেশন অফিস কার্যালয় ও টিএমএসএসের কর্মকান্ড সরেজমিন দেখার আহবান জানান। তাঁরা, তাদের সুবিধা জনক সময়ে বগুড়ার টিএমএসএসের ফাউন্ডেশন অফিস কার্যালয় ও কার্যক্রম পরিদর্শন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান