গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহয়তা প্রদান

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহয়তা প্রদান
ছবিঃ  সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাড়ালেন গোবিন্দগঞ্জের কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগী হাট নামক স্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি ব্যবসায়ী পরিবারের মাঝে এ নগদ অর্থ সহায়তা করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন । সহায়তার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, বিএনপি গণমানুষের দল বিএনপি সবসময়ই ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের দাড়িয়ে তাদের সহযোগিতা করে আসছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আছে, আমরা যে যার অবস্থান থেকে অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে যেন থাকি । আমরা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এ সময় অন্যন্যাদের মধ্যে আরে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন, সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আজহার আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা মতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল আলম জুয়েল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু মন্ডল বাবু, যুগ্ন আহবায়ক সোহেল রানা রতন, যুগ্ন আহবায়ক মুক্তার সরকার, উপজেলা ছাত্র দলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহবায়ক মোফাজ্জল হোসেন প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু