সত্য ঘটনা উদঘাটনের ভয়ে কর্মরত সাংবাদিক এর উপর হামলা 

সত্য ঘটনা উদঘাটনের ভয়ে কর্মরত সাংবাদিক এর উপর হামলা 
ছবি: এস.আর.এ

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
 তুই সাংবাদিক তোরে মারলে কয়টাকা লাগবে। এমন হুমকি দিয়ে অভিযুক্তরা হামলা করে সাংবাদিক রাতুল মন্ডলের উপর। হামলা কারীরা তাকে এরোপাথারী পিটিয়ে গুরুত্বও আহত করে। পেশাগত দায়ীত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন গাজীপুরের শ্রীপুরে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মো.রাতুল মন্ডল । ঘটনা ঘটেছে রবিবার (৫ নভেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাবের-জোবায়ের স্পিনিংমিলের পাশে।
স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার শিকার রাতুল মন্ডল উপজেলার কাওরইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত অহেদ আলী মন্ডলের ছেলে। তিনি দৈনিক আজকের প্রত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় সন্ধ্যায় তিনি হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো উপজেলার এমসি বাজার এলাকার মো.নাজমুল হাসান শরিফ,মো. ইকবাল হোসেন বাবুল সহ অজ্ঞাত ৩/৪জন।
আহত সাংবাদিক রাতুল মন্ডল, জাবের -জোবায়ের স্পিনিং মিলের পাশে এক যুবককে আটক করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পেশাগত দায়ীত্ব পালনের জন্য তথ্য সংগ্রহ করতে যান। স্থানীয় লোকদেও নিকট থেকে তথ্য সংগ্রহ করার সময় অভিযুক্ত ইকবাল হোসেন বাবুল তার সহযোগীদের নিয়ে ওই সাংবাদিকের উপর হামলা চালায়। তাকে টেনেহিঁছড়ে কিছুদূর নিয়ে যায়। পরে তার ছেলে নাজমুল হাসান শরিফের লোকজন তাকে বেধরক মারধর করে। তার কাছথেকে নগত টাকা,মোবাইলফোন,পত্রিকার পরিচয় পত্র ছিনিয়ে নেয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাজমুল হাসান শরিফ অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিক রাতুলের সাথে কথাকাটাকাটি হয়েছে। আমরা তাকে মারিনি। পেছন থেকে কেবা কাহার মেরেছে সেটা বলতে পারবনা।
শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ.এফ.এম নাসিম জানান, সাংবাদিকের উপর হামলা বিষয়টি জেনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )