শ্রীপুরে দুর্বৃত্তের দ্বারা শ্রেণিকক্ষে আগুন , ১৪ বিএনপি নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা 

শ্রীপুরে দুর্বৃত্তের দ্বারা শ্রেণিকক্ষে আগুন , ১৪ বিএনপি নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা 
ছবি: এস.আর.এ

 দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

গাজীপুর শ্রীপুরের বরমী ইউনিয়ন এর গিলাশহর 
গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেড শ্রেণিকক্ষ দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যায়। উক্ত ঘটনায় ১৪ জন বিএনপি'র নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ১৯ নভেম্বর স্কুলের প্রধান শিক্ষক মো মাসুদুল করিম বাদী হয়ে মামলাটি রজু করেন। 
মামলায় বরমী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.আফাজ প্রধানকে প্রধান আসামি করে ১৪ জন নেতাকর্মীর নামে শ্রীপুর থানায় মামলাটি করা হয়। মামলায় অন্য আসামীরা হলেন রাসেল মোড়ল, আতা মোড়ল, রফিকুল ইসলাম, রুহুল আমিন বাট্রু,ফাহাদ শেখ, এমদাদ, কামাল শেখ, কাজী মোমেন, হারুন, মোস্তফা কামাল, আব্দুল বাতেন, রিয়াজ উদ্দিন, মো.শামীম। মামলার  তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মো.মামুনুর রশিদ জানান এই মামলার সঙ্গে  জড়িত থাকার সন্দেহে  খোকন ও আমাউন নামে দুজনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।
উল্লেখ্য ১৮ নভেম্বর রাতে ওই স্কুল কক্ষে দুর্বৃত্তের দেওয়া আগুনে ৫ টি বড় বেঞ্চ, ৫টি ছোট বেঞ্চ,৩টি জানালা ৩টি বৈদ্যুতিক পাখাসহ ঢেউটিন পুড়ে যায়।

দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন ( সিনিয়র সাংবাদিক )