গাক আয়োজিত কর্মকর্তাদের ব্যবস্থাপনিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাক আয়োজিত কর্মকর্তাদের ব্যবস্থাপনিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ব্যবস্থাপনিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২-দিন ব্যাপী "ম্যাইক্রোফাইন্যান্স অপারেশনস এন্ড রিপোর্টিং সিষ্টেম ম্যানেজমেন্ট" প্রশিক্ষণ গত ১৩-১৪ সেপ্টেম্বর কুমিল্লায় এনজিও ফোরাম রিজিওনাল অফিস এন্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কোর্সের সমাপনী সেশনে উপস্থিত থেকে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, গুরুত্ব, কার্যকারীতা ও বাস্তবায়ন বিষয়ক নানা দিক নিদেশনা মূলক বক্তব্য দেন গাক এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি প্রশিক্ষনার্থীদের উক্ত প্রশিক্ষণের নানা সেশনের শিক্ষণ থেকে জ্ঞান অর্জন করে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনার আহবান জানান। তিনি এ প্রতিষ্ঠানে কর্মরত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা কার্যক্রম বাস্তবায়নে সততা, ন্যায় নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি তিনি সংস্থার ঋণ কার্যক্রমের গুনগত মান বৃদ্ধি ও সদস্যদের সঞ্চয়মুখী করতে উদ্বুদ্ধকরণের উপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণের সমাপনী সেশনে সংস্থার অন্য কর্মকর্তাদের মধ্যে সংস্থার সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান, পরিচালক (আইসিটি এন্ড আরএম) মোঃ রায়হানুস সাদাত সহ প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে বক্তব্য দেন।


প্রশিক্ষণে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ের ২৫ জন বিএম ও বিএম ইনচার্জ অংশ গ্রহণ করেন। ২দিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সটিতে নানা সেশন পরিচালনা করেন পরিচালক প্রশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষা মোঃ হুমায়ন খালেদ, পরিচালক এসএমএপি মোঃ আবু রায়হান মিয়া, উপ-পরিচালক এসএমএপি মোঃ আবজাল হোসেন ও প্রশিক্ষণ বিভাগের অন্য কর্মকর্তা। গাক এর ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ কবীর উদ্দিন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত ও সমাপ্ত হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান