কেশবপুরের পৌরসভা এলাকায় ঔষধ স্প্রে কার্যক্রমের উদ্বোধন

কেশবপুরের পৌরসভা এলাকায় ঔষধ স্প্রে  কার্যক্রমের উদ্বোধন
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুর পৌরসভা এলাকায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ঔষধ স্প্রে কার্যক্রমের উদ্বোধন করাহয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর-২৪) দুপুরে পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ওষুধ স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর কামাল খান-সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ