'সরকারের জন্য সবদিক থেকে বিপদ ঘনিয়ে আসছে: বিএনপি'

'সরকারের জন্য সবদিক থেকে বিপদ ঘনিয়ে আসছে: বিএনপি'
ছবিঃসংগৃহিত


দৈনিক বিজয় নিউজ প্রতিনিধী:

বিএনপিকে নিয়ে নিউ এইজ পত্রিকার শিরোনাম, 'Danger coming from all sides for govt: BNP’. অর্থাৎ সরকারের জন্য সবদিক থেকে বিপদ ঘনিয়ে আসছে বলে বলছে বিএনপি। খবরে বলা হচ্ছে, বুধবার বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি বলেছে, গত সাতই জানুয়ারি ‘ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ ও একতরফা নির্বাচন অনুষ্ঠানের’ কারণে সব দিক থেকে সরকারের জন্য বিপদ ঘনিয়ে আসছে। 

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “চোরদের ভোট নিয়ে খুশি হওয়ার কিছু নেই। চারদিকে বিপদ আসছে। সব বিরোধী দলের নেতাদের জেলে ভরে রেখে ভোট অনুষ্ঠিত হয়েছে।”

সাজানো নির্বাচনে আওয়ামী লীগের কাছে যারা পরাজিত হয়েছে, তারা এখন অভিযোগ তুলেছে যে প্রশাসন তাদেরকে হারিয়ে দিয়েছে। “ডেপুটি কমিশনার এরইমধ্যে বলেছেন যে, তারা সরকারের ইচ্ছানুযায়ী কাজ করেছেন। আওয়ামী লীগের নেতারা এবং সরকারি কর্মকর্তারা এ ধরনের বিবৃতি দিচ্ছে। এ ধরনের অডিও ও ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে,” তিনি বলেন।

তিনি অভিযোগ করেন, "এই সরকার দুর্নীতির সাগরে ভাসছে। তাদের সোনার নৌকা দুর্নীতিতে পরিপূর্ণ এবং এই সরকারের অর্জন হচ্ছে দুর্নীতি।"