মরহুম আবদুল আজিজ ফাউন্ডেশনের অর্থায়নে বন্যা ক্ষতিগ্রস্ত বাকশীমূল স্কুল ও মাদ্রাসার মাঠ সংস্করণ!

মরহুম আবদুল আজিজ ফাউন্ডেশনের অর্থায়নে বন্যা ক্ষতিগ্রস্ত বাকশীমূল স্কুল ও মাদ্রাসার মাঠ সংস্করণ!
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

মরহুম আবদুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চ বিদ্যালয়,প্রাথমিক,সুন্নিয়া ইসলামিয়া মাদরাসা এবং বাকশীমুল প্রাথমিক বিদ্যালয়ের বন্যা ক্ষতিগ্রস্ত খেলার মাঠে বালু-মাটি দিয়ে সংস্করণে আর্থিক সহায়তা প্রদান করেন আমেরিকা প্রবাসী আলহাজ্ব এ্যাড.ফজলুল হক। সংস্করণের প্রথম দিনে দোয়া করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাবেক সভাপতি হাজী মফিজুল ইসলাম,অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম,অত্র মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ