গোয়ালন্দে যৌনকর্মী নারীদের বর্তমান পরিস্থিতি নিয়ে অ্যাডভোকেসি সভা
দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ
এশিয়ার দ্বিতীয় বৃহত্তর ও দেশের বৃহত্তম যৌনপল্লী দৌলতদিয়ার যৌনকর্মী নারীদের বর্তমান পরিস্থিতি নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অসহায় নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অসহায় নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার সাব ইনস্পেক্টর মো. আব্বাস উদ্দিন, কেকেএস প্রজেক্ট ম্যানেজার মো. শাহাদৎ হোসেন, কেকেএস প্রজেক্ট কোর্ডিনেটর রুমা খাতুন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, গণমাধ্যমকর্মী মো. সাজ্জাদ হোসেন প্রমুখসহ গোয়ালন্দ ঘাট থানার অন্যান্য সদস্য ও যৌনকর্মীরা উপস্থিত ছিলেন। যৌনকর্মীদের মধ্যে পূর্ণিমা বেগম, শাহনাজ পারভীন ও মর্জিনা বেগম ময়না বর্তমান পরিস্থিতিতে যৌনপল্লীর বিভিন্ন সমস্যার কথা উপস্থিত অতিথিবৃন্দদের মধ্যে তুলে ধরেন এবং তাদের সহযোগিতা কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা