নওগাঁর পোরশায় আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হারুন আটক

নওগাঁর পোরশায় আওয়ামীলীগের সভাপতি ও  ইউপি চেয়ারম্যান হারুন আটক
ছবিঃউজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউপি চেয়ারম্যান ও মর্শিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ পুলিশের হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শিশা বাজার থেকে তাকে আটক করে থানা পুলিশ। নওগাঁ জেলা সদরের একটি মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক জানান, নওগাঁ সদরের একটি মামলায় তাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার