উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার
ছবিঃ  মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও মনোহরদী পৌর সভার প্রশাসক হাছিবা খান। বুধবার(১৬ অক্টোবর)সকালে তিনি মনোহরদী পৌর সভার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন ও গুণগতমান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। এ সময় মনোহরদী উপজেলার অন্যান্য সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম