বগুড়ায় আরাফাত রহমান কোকো টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
বগুড়ায় শহীদ তোতা স্মৃতি সংঘের আয়োজনে শনিবার দুপুরে শহরের সেন্ট্রাল স্কুল মাঠে আরাফাত রহমান কোকো টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গের ১০টি স্বনামধন্য টিমের সমন্বয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা,শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। শহীদ তোতা স্মৃতি সংঘের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেব গাইবান্ধা সাঘাটার কৃতি সন্তান নাহিদুজ্জামান নিশাদের তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক সামিউল হকের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ'র সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন শাহাজানপুর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতাউর রহমান শামীম, বাইক কর্নারের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান, শহীদ তোতা স্মৃতি সংঘের সহ-সভাপতি সাংবাদিক রাকিবুল হাসান শান্ত, জেলা যুবদল নেতা রাকিবি হাসান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসিফ মাহমুদ, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর কুমার রায়, ছাত্রদল নেতা সাজু আহম্মেদ রবি প্রমুখ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু