মির্জাগঞ্জ উপজেলায় টিসিবি'র স্মার্টকার্ড বিতরণ হালনাগাদ ও নতুন তালিকা করার উদ্যোগ।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
মির্জাগঞ্জ উপজেলায় টিসিবি'র উপকারভোগীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণের লক্ষ্যে তালিকা হালনাগাদের কাজ শুরু হইছে। বিদ্যমান তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে নিম্ন আয়ের যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ তালিকা প্রণয়ন করা হবে এবং নতুনভাবে নিম্ন আয়ের মানুষকে সংযুক্ত শিডিউল অনুযায়ী নিজ নিজ ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় কাগজ পএ নিয়ে হাজির হতে বলা হয়েছে । যে যে ডকুমেন্টস নিয়ে হাজির হতে বলা হয়েছে তাহলো
১. নিজের ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি
২. স্বামী/স্ত্রী/পিতার ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি
৩. ১ কপি রংগিন পাসপোর্ট সাইজ ছবি
৪. নিজের ন্যাশনাল আই ডি দিয়ে নিবন্ধন করা মোবাইল নম্বর
৫. পূর্বের টিসিবি কার্ড (যদি থাকে)
সরকার বিনামূল্যে এই তালিকা প্রণয়ন ও স্মার্ট কার্ড বিতরণ করবে৷ তাই কারো সাথে আর্থিক লেনদেন করতে নিষেধ করেছে কতৃপক্ষ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে এ বিষয়ে মাইকিং করা হয়েছে।আজ ২৭ অক্টোবর বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায় সাধারন মানুষের ঢল। সিরিয়াল ধরে জমা দিচ্ছেন ঘোষণা অনুযায়ী কাগজপএ।সকলেরি চাওয়া ন্যায্যমূল্য টিসিবি'র পণ্য যাতে ক্রয় করে একটু উপকৃত হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন