কেয়ারিগাঁওয়ে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার। ৬নংআউলিয়াপুর ইউনিয়নের,৯নং ওয়ার্ডের হীরার ধাম বাজারে, আজ ২ নভেম্বর রোজ শনিবার বিকাল ৩টাই, কেয়ারী গাঁও মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন সাবইন্সপেক্টর ভূল্লী থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ জনাব মোঃ হাফিজ উদ্দিন ,বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁ জেলা শাখা। মোহাম্মদ রাকিব ইসলাম, সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জামাত ইসলামী। মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি আউলিয়াপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী। কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির উপদেষ্টা মোহাম্মদ জুয়েল রানা।সভাপতি মোঃ মতিউর রহমান সোহেল। সহ-সভাপতি সনু রায় বর্মন। কেশিয়ার মোহাম্মদ লিটন ইসলাম। এবং আরো উপস্থিত ছিলেন কেয়ারী গাঁও মাদক নির্মূল কমিটির বিভিন্ন সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে হারুন বলেন মাদক কে আমরা সকলে মিলে বন্ধ করতে হবে। এবং প্রতিটি গ্ৰামে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং মাদক সেবন কারীদের আইনের হাতে তুলে দিতে হবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম