মির্জাগঞ্জে সমবায় দিবস পালিত
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
২ নভেম্বর (শনিবার) ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " শীর্ষক র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ কনফারেন্স রুম। মির্জাগঞ্জ উপজেলার সমবায় কর্মকর্তা কামরুল আহসান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান আয়োজনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ মির্জাগঞ্জ, পটুয়াখালী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন