ছেলের হাতে নিজের গর্ভধারিনী মা খুন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডের তিনদিন পর ঘটনা মোর নিল অন্যদিকে। গর্ভধারিনী মাকে হত্যার পর ডাকাতির নাটক সাজায় নিজ ছেলে "সাদ ইবনে আজিজ" সংবাদ সম্মেলনে র্যাব জানায় রোববার দুপুরে মাদ্রাসা থেকে দুপচাঁচিয়া জয়পুরপাড়া এলাকার নিজ বাসায় আসে "সাদ ইবনে আজিজ"। প্রেম ও হাত খরচের টাকা নিয়ে তর্কের এক পর্যায়ে মা উম্মে সালমার সঙ্গে তার দোস্তা দোস্তি হয়, পরে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রেখে দেয় "সাদ ইবনে আজিজ"। সোমবার রাতে অন্য এলাকা থেকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে "আজিজ"। র্যাব আরো জানায় ঘটনা ভিন্ন খাতে নিতে ডাকাতের নাটকও সাজায় "আজিজ"। আসবাবপত্র এলোমেলো করে বাসার মেইন গেটে তালা দিয়ে বের হয়ে যায় সাদ ইবনে আজিজ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ