মির্জাগঞ্জে আগমন করছেন ছারছীনার পীর
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দুটি দীনিয়া মাদ্রাসা শুভাগমন করেন ছারছীনার পীর সাহেব। মির্জাগঞ্জের আমড়াগাছিয়া খানকায়ে মোহেব্বীয়া দীনিয়া কমপ্লেক্সে শুভাগমন করেন এবং নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয় শুরু করে দোয়ার মধ্যে দিয়ে এরপরে ছারছীনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, আমীরে হিযবুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) হুজুর কেবলার চতরা খানকায় সালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্সে শুভাগমন করেন। চতরা খানকায়ে সালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্সে সাক্ষাৎ করেন সাধারণ মানুষের সাথে এরপর স্টেজে এসে দ্বীনি বয়ান করেন সর্বশেষ দোয়া ও মোনাজাত এর মধ্যে দিয়ে মির্জাগঞ্জ উপজেলার আগমন এর সমাপ্তি টেনে বিদায় নেন ছারছীনার হযরত পীর সাহেব কেবলা ও তার সফর সঙ্গীগন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন