চির বিদায় নিয়ে চলে গেলন যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম গোলদার।

চির বিদায় নিয়ে চলে গেলন যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম গোলদার।
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সাবেক আওয়ামী যুবলীগ সভাপতি ও বর্তমান আহবায়ক জনাব আবুল কালাম গোলদার ২৯ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৬.৩০ এর সময় স্টোক করে কুমিল্লার একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন। আবুল কালাম গোলদার মির্জাগঞ্জ উপজেলার ২ নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন তারা ৮ ভাইয়ের মধ্যে তিনি ৭ ম নাম্বার ভাই  ছিলেন তার দুই পরিবার ছিলো দুই পরিবারে দুই ছেলে দুই মেয়ে রেখে পরপারে চলে যান ।  মরহুম আবুল কালাম গোলদার এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তার নিজ বাড়ির গোলদার বাড়ি স্বতন্ত্র ইবদায়ি মাদ্রাসা মাঠে সকাল ১০:০০ ঘটিকায় তার বড় ভাই আবদুল লতিফ গোলদার, আবদুল মান্নান গোলদার, মোঃ মোস্তফা গোলদার সহ তার অন্য ভাইরা ভাতিজারা বোনরা সকলেই কান্নায় ভেঙে পরেন ছোট ভাই কাকার মৃত্যুতে। মরহুম আবুল কালাম গোলদার কে তার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন