বুড়িচং উপজেলা শ্রমিক কল্যাণের নির্বাচন সম্পন্ন
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ জাকারিয়া খান ও সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া ও হাফেজ মোঃ রুহুল আমিন। নতুন সভাপতি মোঃ জাকারিয়া খান ১৯৭৯ সালে বুড়িচং উপজেলা সদরের বিজয়পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মাওলানা আবদুল মজিদ খান। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ইসলামীক স্টাডিজে অনার্স, মাস্টার্স ও ঢাকা সরকারি মাদ্রাসা-ই আলিয়া থেকে কামিল পাশ করেন। ছাত্রজীবনে তিনি সর্বশেষ কুমিল্লা উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি ২০০৩ সালে বৃহত্তর আন্দোলনে যোগদান করেন এবং ২০১২ সালে রুকন (সদস্য) শপথ গ্রহণ করেন। নতুন সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন ১৯৯০ সালে বুড়িচং উপজেলা সদরের নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল মোনাফ। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে সমাজ কর্মে এমএসএস ও কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। ছাত্রজীবনে তিনি সর্বশেষ বুড়িচং উপজেলা পূর্ব সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে বৃহত্তর আন্দোলনে যোগদান করেন এবং ২০২৩ সালে রুকন (সদস্য) শপথ গ্রহণ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ