সাভারে চলছে ভেজাল দুই নম্বর সস্ তৈরির লিলা ভূমি

সাভারে চলছে ভেজাল দুই নম্বর  সস্  তৈরির লিলা ভূমি
ছবিঃ মোঃ ইমরান মোল্লা

দৈনিক বিজয় নিউজ সাভার প্রতিনিধিঃ

সাভারের  বনগাঁও ইউনিয়নে নগর কোন্ডা এলাকায়  ৬ নং ওয়ার্ড বটতলা নামার দিকে বিশাল একটি পুরাতন বাড়ির ভিতরে প্রতি নিয়ত চলছে ভেজাল সস্  তৈরির লিলা ভূমি। ভেজাজ খাবার তৈরির জন্য   বিভিন্ন  সময়ে  পুলিশের সোর্স পরিচয় দেয় মো : আনিচ। বিভিন্ন   মানুষের নিকটে  ক্ষমতাশালী লোকদের কথা বলে মো: আনিচ, যাতে এলাকার সাধারণ  জনগণ তাকে কিছু বলতে সাহস না পাই।  ভেজাল খাবারের জন্য মো: আনিচ পুরো  এলাকা টা জিম্মি  করে রেখেছেন। সরোজমিনে গিয়ে এলাকার  স্থানীয় জনগণকে জিঙ্গাসাবাদে তারা  বাংলাদেশ ক্রাইম সংবাদ কে বলেন,  আনিচ কোনো স্থানীয় কেউ না, সে বিভিন্ন   প্রশাসনিক ক্ষমতা  দেখাইয়ে রাত দিন ২৪ ঘন্টাই দুই নম্বর  খাদ্য  সস্ তৈরি করে বাজারে বিক্রি করে। তারা আরো বলেন, যারা কারখানাতে কাজ করে তাদের মুখ খুলতে নিষেদ করা হয়েছে। এবং  তারা আরো বলেন, আমরা সুযোগে  আছি, যখনই  সময় হবে  সব কিছু ভেঙ্গে  একে বারে এলাকার  থেকে তাড়িয়ে দিবো।  মো:  আনিচ  দীর্ঘদিন ধরে ভেজাল খাদ্য  সস্ তৈরি তে এলাকা, বাজার এমনকি  দেশের মধ্যে ও বড় ধরনের ক্ষতির সম্ভবনা রয়েছে । প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি,  ভেজাল খাদ্য  তৈরির কারখানা সহ এই ছিটার, বাটপার কে আইনের আওতায়  এনে দৃষ্টান্ত  মূল‍্ক শাস্তির ব‍্যবস্থা করুন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ ইমরান মোল্লা