বীরগাঁও চৌরাস্তা বাজার থেকে খিদিরপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা,দুর্ভোগে পথ-যাত্রী ও শিক্ষার্থীরা

বীরগাঁও চৌরাস্তা বাজার থেকে খিদিরপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা,দুর্ভোগে পথ-যাত্রী ও শিক্ষার্থীরা
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের অন্তর্গত বীরগাঁও চৌরাস্তা বাজার থেকে পশ্চিম বীরগাঁও গ্রামের ভিতর দিয়ে খিদিরপুর ইউনিয়নের অন্তর্গত নয়াপাড়া গ্রাম হয়ে খিদিরপুর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন এই এলাকার পথ-যাত্রী ও শিক্ষার্থীরা।পথযাত্রীরা দৈনিক বিজয়  নিউজ প্রতিনিধিকে জানান,রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই আমরা দূর্ঘটনার স্বীকার হচ্ছি।এছাড়াও খিদিরপুর হলো আমাদের এলাকার শিক্ষার প্রাণ কেন্দ্র,এখানে খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়,খিদিরপুর কলেজসহ বেশকয়েকটি স্বনামধন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।এই রাস্তাটি দিয়ে বীরগাঁও, ডোমনমারা,নয়াপাড়া এলাকার সহস্রাধিক শিক্ষার্থীরা প্রতিনিয়ত কলেজ ও বিদ্যালয়গুলোতে পড়া-লেখা করতে আসে।তারাও রাস্তার এই বেহাল দশার কারণে প্রায়ই দূর্ঘটনার স্বীকার হচ্ছে।এমতাবস্থায় রাস্তাটি সংস্কারের জন্যে আমরা দৈনিক বিজয় নিউজের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী,এ আসনের সংসদ সদস্য,মাননীয় শিল্পমন্ত্রী,নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এমপি,মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমিরুল ইসলাম