পাবনা সদর হাসপাতালে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ও আলোচনা অনুষ্ঠিত।
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনা সদর হাসপাতালে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা ও এ সম্পর্কে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর হাসপাতালের সভা কক্ষে ১মার্চ সকাল ১০টায় মেয়েদের স্তন ও জরায়ুমুখে ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব পাবনা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনা ও ব্রাক মাইক্রো ফাইন্যান্স কর্তৃক আয়োজিত এবং গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ ও রোটারী ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, রোটারী ক্লাব অব পাবনার চ্যাটার্ড প্রেসিডেন্ট, পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের এমডি ও প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান অবঃ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি বলেন ক্যান্সার জটিল রোগ হলেও এখন তা আর জটিল মনে হয় না। কারণ বর্তমান নানা পরীক্ষা নিরীক্ষা ও সচেতনতা মূলক পন্থা অনুসরণ করলে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তিনি ৩০ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের এ রোগ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। মাহাতাব বিশ্বাস বলেন রোটারী ক্লাব অব পাবনার সকল সদস্যরা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। এটি সত্যিকার অর্থে প্রশংসনীয়। তিনি রোটারী ক্লাব অব পাবনার সকল সামাজিক কার্যক্রমে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশনের প্রতিনিধি রোটারিয়ান অবঃ মেজর খন্দকার বদরুল হাসান। বিশেষ অতিথি বলেন এ প্রকল্পের মাধ্যমে দেশের ৩ কোটি মানুষের পরীক্ষা নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত সারা দেশের ৬০ হাজার মানুষের মধ্যে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরও বলেন আগামীতে দেশে কর্মরত এনজিওদের মাধ্যমে এ কাজে সহায়তা নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক রফিকুল হাসান। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন অনেক মা, বোনেরা জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে গুরুত্ব দেন না। এ রোগ সম্পর্কে গুরুত্ব দিয়ে সচেতন থাকতে সবার প্রতি তিনি আহবান জানান। তিনি বলেন হাসপাতালে জরায়ুমুখে ক্যান্সার বীনা মূল্যে পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তিনি হাসপাতাল থেকে অতি সহজে এ রোগের পরীক্ষা করানোর জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে অপর বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক রোটারিয়ান ডাঃ তন্ময় প্রকাশ বিশ্বাস ও আরিফ পুর মাদ্রাসার সহকারী সুপার মোঃ মামুনুর রশীদ প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের উপদেষ্টা এম এ খালেক খান পিভিএম-সেবা, পিপি রোটারিয়ান ফরিদুল ইসলাম, পিপি রোটারিয়ান খন্দকার মবিদুর রহমানব সেতু, রোটারিয়ান এস এম আলাউদ্দিন পরাগ, রোটারিয়ান শফিকুর রহমান শান্ত, রোটারিয়ান জিয়াউর রহমান বিশ্বাস জিউ, রোটারিয়ান আসাদুজ্জামান খোকন, রোটারিয়ান মিজানুর রহমান, ব্রাক পাবনার প্রতিনিধি পারুল দাস, হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী ইটার্যাক্ট সহ বিভিন্ন এলাকার রোগী, গন্যমান্য ব্যক্তিবর্গ, রোটারি ক্লাব অব পাবনার অন্য সদস্য ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে প্রায় শতাধিক রোগীর স্তন ও জরায়ুমুখের ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষা করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান