কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ


বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দশম আসরের ফাইনালে আজ সন্ধ্যা ৬টা৩০মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় ফরচুন বরিশাল। টস জিতে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।ব্যাট করতে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নির্ধারিত ২০ ওভার শেষে ৬উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪রান।  তাদের মধ্যে মহিদুল ইসলাম অনকন করেন ৩৫বলে৩৮রান।আন্ডে রাসেল করেন ১৪ বলে ২৭ রান। তৌহিদ রিদয় আর লিটন দাশ  ফাইনাল ম্যাচে তাদের নামের পাশে সুবিচার করতে পারে নাই। জেমস ফুলার নেন ২টি করে উইকেট মোঃ সাইফুদ্দিন ও কেন মায়ারস ১টি করে উইকেট। 

নির্ধারিত ১৫৫রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ফরচুন বরিশাল ৪ উইকেট হারিয়ে ১৯ওভারে শেষ নির্ধারিত লক্ষ্যমাত্রার পৌঁছে যায়। ফরচুন বরিশাল প্রথম উইকেট জুটিতে সংগ্রহ করে ৫২বলে ৭৬রান। তামিম ইকবাল করেন ২৬বলে ৩৯রান। মেহেদী হাসান মিরাজ করেন ২৬বলে ২৯রান। কেন মায়ারস করেন ৩০বলে৪৬রান। মুহিন আল্লী মোস্তাফিজুর নেন ২টি করে উইকেট।  ৬ ইউকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাজিমুল ইসলাম