রাজশাহী মোহনপুরে ধুরইল গ্রামে জমিতে কৃষককের মাথার মগজ লাশ নিখোঁজ
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় গভীর নলকূপের আওতাধীন ধানী জমিতে পানি নিতে গিয়ে আলতাফ হোসেন নামের ৪৮ বছর বয়সী এক কৃষককে খুন করে লাশ গুম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী রুস্তম আলী ও তার ছেলে শরিকুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে রুস্তম আলী ও তার ছেলে শরিকুল ইসলাম পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রোববার (৯ মার্চ) রাত ১০ টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মাষ্টারপাড়ার মৃত আব্দুস কুদ্দুস এর ছেলে আলতাফ হোসেন প্রতিবেশী রুস্তম আলী ও তার ছেলে শরিফুল ইসলামের সাথে জমিতে পানি নিতে যায়। আলতাফ হোসেন রাতে বাড়িতে না আসায় পরিবার লোকজনের সন্দেহ হয়। পরে সোমবার (১০ মার্চ) সকালে তার পরিবারের লোকজন বিলে গিয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে জমির পাশে মানুষের মাথার মগজ দেখতে পায় তারা। আলতাফ আলীর পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রতিবেশী রুস্তম আলী ও তার ছেলে শরিফুল ইসলামের সাথে বতস বাড়ি ও ধানী জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাকে খুন করে লাশ গুম করা হয়েছে। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ সোমবার ঘটনাস্থলে গিয়ে মাথার মগজের আলামত সংগ্রহ করেছে। তবে আশেপাশে কোন লাশ পাইনি পুলিশ।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার মগজের আলামত সংগ্রহ করেছে। লাশ নিখোঁজ রয়েছে। লাশের সন্ধান ও জড়িতদের গ্রেপ্তারের
চেষ্টা করা হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন