দিনাজপুরে প্রেসক্লাবের সামনে বাসদ ও বাম জোটের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
নারী ধর্ষণ-নির্জাতন ও মব সন্ত্রাস বন্ধ, আইন শৃঙ্খলা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস প্রদান এবং অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে আজ ১৯ মার্চ '২৫ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাসদ ও বাম জোটের জেলা সমন্বয়ক কমরেড কিবরিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড আকতার আজিজ, জেলা সদস্য কমরেড রাসেল শাহীন ও সিপিবির জেলা নেতা কমরেড শ্রী দাম দাস। সভা পরিচালনা করেন কমরেড অমৃত রায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান