ঠাকুরগাঁওয়ে ৫টাকায় ঈদের বাজার

ঠাকুরগাঁওয়ে ৫টাকায় ঈদের বাজার
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে দরিদ্র মানুষের মাঝে ৫টাকায় ঈদের বাজার দিয়েছে, সহায় জুলুম বস্তি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ ২৯শে (মার্চ) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ৫০০অসহায় দরিদ্র মানুষের মাঝে ৫টাকায় ঈদের বাজার দিয়েছে সহায় জুলুম বস্তি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ৫টাকায় ঈদের বাজারে চাল,আলু, পেঁয়াজ, সেমাই, চিনি,গুরা দুধ ও একটি মুরগি। অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠনটি। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী। অসহায় মানুষেরা ঈদের দিনটি যেনো পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারের সেই লক্ষ্যেই এ বাজার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সহায় (জুলুম বস্তির) উপদেষ্টা ফারুক হোসেন জুলু, আহমেদুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত কাজ করে যাচ্ছে সহায় নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম