রাণীর বন্দর শ্রম উপকল্যাণ কমিটির - শ্রমিকদের মাঝে ঈদ উৎসব ভাতা প্রদান করা হয়েছে।

রাণীর বন্দর শ্রম উপকল্যাণ কমিটির - শ্রমিকদের মাঝে ঈদ উৎসব ভাতা প্রদান করা হয়েছে।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা ট্রাক,ট্যংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজী নংরাজ-২৪৫) রাণী'রবন্দর শ্রম উপকল্যাণ কমিটির অন্তর্ভুক্ত সকল শ্রমিকদের মাঝে ঈদ উৎসব ভাতা প্রদান করা হয়। ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র শ্রম উপকল্যাণ কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃআঃরশিদ,তিনি বলেন," আমার শ্রমিক ভাইয়েরা কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পেলে উপার্জন করে। সামনে ঈদ তাই সংগঠনের পক্ষ থেকে সামান্য ভাতা দেয়া হয়, তাদের ঈদ উৎসব আনন্দময় হোক। সম্পাদক মোঃ আঃমালেক বলেন, "আমার কোন শ্রমিক অনৈতিক কোন কাজে জড়িত থাকলে তাকে সাংগঠনিক ভাবে বহিষ্কার করা হবে। সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আইনুল হক সকল শ্রমিক কে ঈদের শুভেচ্ছা জানায়। আরো উপস্থিত ছিলেন সম্পাদক মোঃআঃমালেক ও সাধারণ শ্রমিক বৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান