বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির - ঈদ পুনর্মিলনী-২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির  - ঈদ পুনর্মিলনী-২০২৫
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর জেলা উত্তর শাখার অন্তর্গত খানসামা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী, জননেতা আফতাব উদ্দিন মোল্লা। এছাড়া, প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আলোচনা, দোয়া ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান