মনোহরদীতে গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

মনোহরদীতে গভীর নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার(৬ মার্চ)সকাল ৮ টার দিকে উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়াকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে।তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপ স্থাপন কাজের শ্রমিক ছিলেন।নিহত দুই ভাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেন এর ছেলে রুবেল মিয়া(৩০) ও রাকিবুল হাসান(১৭)।স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়াকান্দা গ্রামের অহিদ মিয়ার বাড়ীতে নলকূপ স্থাপনের কাজ করছিলেন,রুবেল মিয়া সহ ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন।বুধবার সকাল সাড়ে ৮ দিকে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হন দুই ভাই।এ সময় বাড়ীর লোকজন তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম ভূঁইয়া পিপিএম বলেন,নলকূপ স্থাপনের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছে।পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে।আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম