মির্জাগঞ্জে উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত।

মির্জাগঞ্জে উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত।
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত হয়। ১৬ এপ্রিল ( বুধবার)  উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত হয় এতে উপস্থিত থাকেন উপজেলার সনামধন্য নির্বাহী অফিসার জনাব মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে   মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ, মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের অফিসার সহ বিভিন্ন রাজনৈতিক, জ্ঞানী, বুদ্ধিজীবি, এবং সাংবাদিক বৃন্দ। 

মির্জাগঞ্জ কে সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে সুন্দর একটি স্মার্ট পরিবেশ বান্ধব উপজেলা করার প্রত্যায় ব্যাক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন যাতে করে মির্জাগঞ্জ উপজেলাকে আরো সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেন পুরো দেশের কাছে এই উপজেলাকে একটি আধুনিক স্মার্ট উপজেলা হিসেবে উপস্থাপন করা যায়। দেশের স্বার্থে সকল প্রকার  অস্থিতিশীলতা মোকাবিলার জন্য প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান প্রশাসন জনগণের স্বার্থেই কাজ করে আপনারাও আমাদের সহযোগিতা করবেন বলে বক্তরা আশা ব্যাক্ত করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন